Monday, May 9, 2022

আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মহারাজ

 

কেশব মহারাজ

দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। স্বদেশি সাইমন হারমার এবং ওমানের যতীন্দার সিংকে পেছনে ফেলে আইসিসির এ পুরস্কার জিতেছেন তিনি।

ডারবানে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে একাই সাত উইকেট নিয়েছিলেন তিনি। মোট কথা এপ্রিল মাসটা দুর্দান্ত কেটেছিল মহারাজের।


দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ৫৩ রানে অলআউট হয়। এমনকি পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচেও ৭৪ রান করে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন এ স্পিনার।

দুই টেস্টে শিকার করেছিলেন ১৬টি উইকেট। এসবের পুরস্কার হিসেবেই আইসিসির 'মাসসেরা' ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মহারাজ।

অন্যদিকে, নারীদের ক্রিকেটে এপ্রিলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। গেল মাসে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

No 1 বাংলা নিউজপেপার