Monday, May 9, 2022

গোডাউন থেকে জব্দ ১৫ হাজার লিটার তেল

 ভোজ্যতেল নিয়ে দেশজুড়ে চলছে হাহাকার। একদিকে দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে, অন্যদিকে চড়া দামে কিনতে চাইলেও অনেক সময় পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল। কিছু কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে তেল গুদামজাত করছেন। এ অবস্থায় চট্টগ্রামে একটি দোকানের গোডাউন থেকে জব্দ করা হয়েছে ১৫ হাজার লিটার তেল।

জব্দ করা তেল

নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সোমবার (৯ মে) দুপুরে চট্টগ্রামের পাহাড়তলী বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে সিরাজ স্টোর নামের একটি দোকানের গোডাউন থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, তেলের কার্টনগুলো বাজেয়াপ্ত করার পর ওই দোকানের মালিক সিরাজুল হককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি প্রতি লিটার তেল আগের দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। অধিদপ্তরের পক্ষ থেকে দোকানের মালিক সিরাজুল হককে সতর্ক করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

4 comments:

No 1 বাংলা নিউজপেপার