Monday, May 9, 2022

হঠাৎ ইউক্রেনে, চমকে দিলেন মার্কিন ফার্স্টলেডি

 রাশিয়ার হামলার মধ্যেই কিছুদিন আগে কিয়েভ সফরে গিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপর কিয়েভে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই তালিকায় আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবার গোপনে কয়েক ঘণ্টার সফরে ইউক্রেন গিয়ে চমক সৃষ্টি করেছেন মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন। খবর রয়টার্স ও নিউইয়র্কটাইমস।



গতকাল রোববার বিশ্ব মা দিবসে ইউক্রেনের মায়েদের সাথে সময় কাটাতে সেখানে পৌঁছেন তিনি। দেখা করেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কার সঙ্গেও।


জানা গেছে, ফার্স্টলেডি হওয়ার পর এই প্রথমবারের মতো স্বামী ছাড়া বিদেশ সফরে গেছেন জিল। তিনি স্লোভাকিয়ার সীমান্ত দিয়ে ইউক্রেনে পৌঁছান। পশ্চিম ইউক্রেনের একটি স্কুলে তিনি দেশটির ক্ষতিগ্রস্ত মা ও শিশুদের সঙ্গে দেখা করেন। স্কুলটি এখন উজহোরোড শহরে বাস্তুচ্যুত ইউক্রেনীয়দের জন্য অস্থায়ী আবাসন হিসাবে ব্যবহৃত হচ্ছে। জিল বাইডেন সেখানে অবস্থানরত মায়েদের সাথে মতবিনিময় করেন।



সেখানে ইউক্রেনের ফাস্টলেডি ওলেনা উপস্থিত হলে ঘণ্টাখানেকের জন্য বৈঠকে মিলিত হন তারা। এভাবে পাশে থাকার জন্য জিল বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানান ইউক্রেনের ফার্স্টলেডি।


উল্লেখ্য, জিল বাইডেন আগেই টুইট বার্তায় বলেছিলেন, মা দিবসে তিনি ইউক্রেনীয় মা এবং তাদের সন্তানদের সাথে থাকতে চান। তার ওই প্রত্যাশা অনুসারেই গতকাল রোববার দুই ঘণ্টার এক সংক্ষিপ্ত সফরে ইউক্রেন যান জিল।


টুইটে তিনি লেখেন, গত কয়েক মাস ধরে অনেক ইউক্রেনীয়কে তাদের বাড়ি ছেড়ে পালাতে হয়েছে, প্রিয়জনকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। একজন মা হিসাবে, তাদের প্রাত্যাহিক যে দুঃখ ও উদ্বেগ তা কেবল আমি কল্পনাই করতে পারি।


জাতিসংঘের অনুমান অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া হামলা শুরু করার পর থেকে ইউক্রেনে কমপক্ষে ৩ হাজার ৩০৯ বেসামরিক লোক নিহত হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

No 1 বাংলা নিউজপেপার