Monday, May 9, 2022

সিরিজের আগে আবারও ছুটিতে সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের জন্য চট্টগ্রামে আজ সোমবার অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাগরিকায় অনুশীলন করেছেন মুমিনুল-মুশফিকরা। অনুশীলনে ছিলেন না শুধু সাকিব আল হাসান। এখনও দলের সঙ্গেই যোগ দেননি বাঁহাতি এ অলরাউন্ডার।

সাকিব আল হাসান

ছুটিতে এখন যুক্তরাষ্ট্রে আছেন তিনি। আগামীকাল মঙ্গলবার তার দেশে ফেরার কথা রয়েছে। তারপর চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।


সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেট অপারেশন্স থেকে সাকিব দুই দিনের ছুটি নিয়েছেন। আগামীকাল মঙ্গলবার রাতে দেশে ফেরার কথা রয়েছে। এরপর দলের সঙ্গে যোগ দেবে।’


ঢাকা প্রিমিয়ার লিগ খেলে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। পরিবারের সঙ্গে কয়েকদিন কাটিয়ে আগামীকাল ফিরবেন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে আছেন অভিজ্ঞ এ ক্রিকেটার। দুই টেস্টের সিরিজে খেলবেন তিনি।


যদিও ক্যাম্পের শুরু থেকে তাকে পাচ্ছে না বাংলাদেশ। ক্রিকেট অপারেশন্স থেকে ২ দিনের ছুটি নিয়েছেন তিনি। তাই অনুশীলনে যোগ দিবেন ২ দিন পর। আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। প্রস্তুতি ম্যাচ শেষে শ্রীলঙ্কার দল চট্টগ্রামে যাবে ১২ মে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

No 1 বাংলা নিউজপেপার