Monday, May 9, 2022

সুন্দরগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে বালতি ভর্তি পানিতে ডুবে রিফা মনি নামে দশ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।


সোমবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা কোনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।


রিফা ওই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।


স্থানীয়রা জানান, বাড়ির নলকূপের পাড়ে কাপড় ধৌত করছিলেন মা আমেনা বেগম।


এ সময় মায়ের পাশেই দাঁড়ানো ছিল মেয়ে রিফা। কাপড় কাচা শেষে মেয়ে সেখানে রেখেই সেগুলো রোদে শুকাতে দিতে যান আমেনা।


এসে রিফাকে পানি ভরা বালতি থেকে নিথরাবস্থায় দেখতে পান। মেয়েকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দেওয়া হয়।

শিশু রিফা মনিকে মৃত্যু ঘোষণা করেন।

বেলকা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্যাহ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

No 1 বাংলা নিউজপেপার