Monday, May 9, 2022

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় বাইকারের মৃত্যু

 


মৌলভীবাজার: বড়লেখায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপায় ফখরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।


সোমবার (৯ মে) রাত সাড়ে ৭টায় কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখার কাঠালতলী ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফখরুল উপজেলার উত্তর গাংকুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।


এদিকে চালকসহ যাত্রীবাহী বাসকে আটক করেছে পুলিশ।

জানা যায় ফখরুল ইসলাম বড়লেখা থেকে মোটরসাইকেলে করে রতুলি বাজারে ফিরছিলেন।


কাঠালতলী ব্র্যাক অফিসের সামনের রাস্তায় আসা মাত্র বিপরীত দিক ঢাকা থেকে বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর অবস্থায় আহত ফখরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শ্যামলী পরিবহনের বাস ও চালককে আটক করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

No 1 বাংলা নিউজপেপার