Monday, May 9, 2022

টঙ্গীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ

 



গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে স্বামী হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (৯ মে) দুপুরে টঙ্গী পূর্ব আরিচপুর ভুঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফয়সাল আলম খান (৩৩)। তিনি সিলেটের মো. রইছ আলী খানের ছেলে।


নিহতের স্ত্রী মোরশেদা খামারু (৪০)। তাকে আটক করা হয়েছে।



তিনি রাজশাহীর বাগমারা থানার সাদিপুর এলাকার মৃত মনছুর খামারুর মেয়ে।

জানা গেছে, প্রথম স্বামীকে তালাক দিয়ে ১৩ বছর আগে ফয়সাল আলম খানকে দ্বিতীয় বিয়ে করেন মোরশেদা।


তারা টঙ্গীর পূর্ব আরিচপুর ভুঁইয়াপাড়া এলাকায় পরিবারসহ বাসা ভাড়া থাকতেন। ফয়সাল রংমিস্ত্রির কাজ করতেন। পারিবারিক বিষয়ে সোমবার ফয়সালের সঙ্গে মোরশেদার ঝগড়া হয়। এ সময় মোরশেদা ঘরে থাকা মসলা বাটার শিল দিয়ে ফয়সাল আলমের মাথায় আঘাত করে। পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। একপর্যায়ে মোরশেদা স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় যায়। বিষয়টি সন্দেহজনক হলে পুলিশ মোরশেদাকে নিয়ে তার ভাড়া বাসায় যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফয়সালকে গলায় গামছা পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক ফয়সালকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোরশেদাকে আটক করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

No 1 বাংলা নিউজপেপার