সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা এলাকায় ট্রাকচাপায় হেজাব আলী (৩৮) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
সোমবার (৯ মে) সন্ধ্যার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেজাব আলী একই উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া মহল্লার মৃত বছির গাড়িয়ালের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক লুৎফর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ভ্যানটি ঘটনাস্থলে এসে হঠাৎ বিকল হয়ে পড়ে।
এ সময় বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হেজাব আলী নিহত হন।
ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

0 coment rios:
No 1 বাংলা নিউজপেপার