Monday, May 9, 2022

রোনালদোর মেয়ের নাম ‘সুন্দর পান্না’

 কিছু দিন আগে ক্রিশ্চিয়ানো রোনালাদো ও জর্জিনা রদ্রিগেজের ঘরে জন্ম নেওয়া সদ্যোজাত যমজ সন্তানের মধ্যে ছেলে বাচ্চাটি মারা গেছে। পুত্র সন্তান হারানোর শোকে কাতর হয়ে পড়েন এই তারকা জুটি। ওই সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন প্রায় সবাই। ছেলে সন্তান হারালেও কন্যা সন্তানের মুখ দেখে অনেকটাই ধাক্কা সামলে নেন তারা।

রোনালদোর মেয়ের নাম ‘সুন্দর পান্না’

রোনালদোর পরিবার ফিরে এসেছেন অনেকটাই সাভাবিক জীবনে। পরিবারে আসা নতুন অতিথিকে আনুষ্ঠানিকভাবে পরিচয়ও করিয়ে দিলেন এই তারকা দম্পতি। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে সদ্য ভূমিষ্ট কন্যা সন্তানের কয়েকটি ছবি পোস্ট করেছেন তারা। ক্যাপশনে মেয়ের নামও জানিয়েছেন রোনালদো-রদ্রিগেজ। তাদের পরিবারের নতুন সদস্যের নাম বেল্লা এস্মেরালদা।

স্প্যানিশ ভাষায় রাখা এই নামের অর্থ সুন্দর পান্না। রোনালদোর মেয়ের নাম এবং ফুটফুটে মুখটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। কোটি কোটি ভক্ত ও অনুসারীরা রোনালদো এবং তার বান্ধবী রদ্রিগেজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আর এস্মেরালদাকে আদর ও ভালোবাসা জানান। ভক্তদের এমন সাড়ায় মুগ্ধ হয়েছেন এই তারকা দম্পতি।


গত বছরের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় যমজ সন্তান আগমনের সুখবর দেন রোনালদো। পরে গেল ১৮ এপ্রিল শোক নেমে আসে তাদের পরিবারে। কন্যা সন্তান জীবিত থাকলেও মারা যায় রোনালদোর ছেলে। রোনালদো এখন দুই ছেলে ও তিন কন্যার বাবা। এর মধ্যে চারজনের মা রদ্রিগেজ। তবে ক্রিশ্চিয়ানো জুনিয়ের মায়ের পরিচয় এখনো প্রকাশ করেননি রোনালদো।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

No 1 বাংলা নিউজপেপার