Monday, May 9, 2022

হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

 সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে গতকাল শনিবার জেদ্দার কিং ফয়সাল বিশেষজ্ঞ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌদি রাজকীয় আদালত আজ রোববার তার হাসপাতালে ভর্তির ব্যাপারে একটি ঘোষণা দেয়। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বাদশাহকে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এপি, গালফ টাইমস।


রাষ্ট্রীয় গণমাধ্যম জনিয়েছে, সৌদি বাদশাহর পেসমেকারের ব্যাটারি পরিবর্তন করার কয়েক সপ্তাহ পর হাসপাতালে চেকআপের ঘটনা ঘটল। সরকারি সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বাদশাহ সালমানের অবস্থা বা ডাক্তারি পরীক্ষার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। এতে বলা হয়, ৮৬ বছর বয়সী বাদশাহকে সৌদি বন্দর নগরী জেদ্দার কিং ফয়সাল বিশেষজ্ঞ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বাদশাহর স্বাস্থ্য ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ তিনি দেশটির সর্বময় ক্ষমতাধর মানুষ। বাদশাহ সালমান ২০১৫ সালে সিংহাসনে আরোহণ করেন এবং তার ৩৬ বছর বয়সী ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে তার উত্তরসূরি হিসেবে নিয়োগ করেন। ইতিমধ্যে প্রিন্স মোহাম্মদকে দৈনন্দিন বিষয়গুলো পরিচালনার ক্ষমতাও তিনি দিয়েছেন।


ক্ষমতায় উন্নীত হওয়ার পর থেকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান নজরকাড়া সামাজিক সংস্কারে হাত দেন। তিনি রাজকীয় প্রতিদ্বন্দ্বীদের পাশ কাটিয়ে তারা বিরোধীদের বিরুদ্ধে ক্র্যাকডাউন চালনা। এ ঘটনায় ব্যাপক সমালোচনার শিকার হন তিনি। সর্বমহল থেকে তার কর্মকাণ্ডের নিন্দা আসতে থাকে।


চলতি বছরের শুরুর দিকে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বাদশাহ সালমান তার হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য রিয়াদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২০ সালে হাসপাতালে কিছুদিন ভর্তি থাকার পর তার গলব্লাডার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। এর পর থেকেই বাদশাহর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে নানা জল্পনা আসতে থাকে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

No 1 বাংলা নিউজপেপার