Monday, May 9, 2022

তাজমহলের বদ্ধ কক্ষে মূর্তি থাকার দাবি, আদালতে বিজেপি

 কিছুদিন আগে অযোধ্যার এক সাধু দাবি জানিয়েছিলেন, ভারতের তাজমহল আসলে একটি মন্দির, যার নাম তেজো মহালয়া। তাজমহলে তিনি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার কথাও বলেছিলেন। সেই আলোচনা মিলিয়ে যাওয়ার আগেই এবার নতুনভাবে আলোচনায় উঠে এলো তাজমহল। খবর হিন্দুস্তানটাইমস।

তাজমহল

বিজেপি দাবি করছে, তাজমহলের বেশ কিছু কক্ষে হিন্দু দেবদেবীর মূর্তি সরিয়ে রাখা হয়েছে। সেসব কক্ষগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে। কক্ষগুলো খোলার দাবিতে বিজেপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে এলাহাবাদ হাইকোর্টে।


এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে পিটিশন দায়ের করেছেন বিজেপির অযোধ্যা জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা রজনীশ সিং। তার দাবি, তাজমহলের অন্দরে ২০টি ঘর বন্ধ করা রয়েছে। সেখানে হিন্দু দেবদেবীর প্রচুর মূর্তি এবং সনাতন ধর্মের বিভিন্ন নিদর্শন লুকিয়ে রাখা হয়েছে। আদালতে আবেদনকারীর প্রতিনিধিত্ব করছেন অ্যাডভোকেট রুদ্র বিক্রম সিং।


এলাহাবাদ হাইকোর্ট

রজনীশ সিং দাবি করেন, তাজমহলের ২০টি কক্ষ দীর্ঘদিন ধরে তালাবদ্ধ এবং এগুলোতে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। ধারণা করা হয়, এসব কক্ষে হিন্দু দেবতা ও ধর্ম সম্পর্কিত মূর্তি রয়েছে। আমি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছি যাতে আর্কেওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে কক্ষগুলো খোলার নির্দেশ দেওয়া হয়। কক্ষগুলো খুলে দেওয়া হলে এ সংক্রান্ত বিতর্ক থেমে যাবে।

উল্লেখ্য, বেশ কিছু কট্টরপন্থী হিন্দু সংগঠন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাজমহল আসলে কোনো মুসলিম স্থাপনা নয়, সেখানে অনেক আগে থেকেই তেজো মহালয়া নামক একটি হিন্দু মন্দির ছিল। সেটিকেই পরে তাজমহলে রূপান্তরিত করেছেন মুঘল শাসকরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

No 1 বাংলা নিউজপেপার