দেশে সয়াবিন তেলের অস্বাভাবিক দাম নিয়ে অস্থিরতার বিষয়টি স্বীকার করে নিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তেলের দাম বাড়াবেন না বলে ব্যবসায়ীরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা তারা রাখেননি। ভোজ্যতেল ব্যবসায়ীদের বিশ্বাস করে বড় ভুল করেছি আমি।
আজ সোমবার (৯ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ক্ষোভ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই সয়াবিন তেলের দাম ঠিক করেছিলাম। কিন্তু দিনকয়েকের মধ্যেই ব্যবসায়ীরা সেটা ভুলে গেল এবং বাড়তি দাম নিতে শুরু করল।
তেলের অতি উচ্চদাম নিয়ে যারা সরকারের সমালোচনা করে, তাদের নিয়েও কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী। টিপু মুনশি বলেন, গণমাধ্যমে তেলের দাম নিয়ে বারবার খবর প্রকাশ হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে এবং অন্যান্য দেশেও যে ভোজ্যতেলের দাম অনেক বেশি, সেটা নিয়ে কোনো কথা আলোচনা হচ্ছে না।

0 coment rios:
No 1 বাংলা নিউজপেপার