Monday, May 9, 2022

শ্রীলঙ্কাকে আবারও ঋণের ফাঁদে ফেলতে চায় চীন?

 চীনের দেওয়া বিপুল ঋণের কারণে শ্রীলঙ্কা যখন মারাত্মক অর্থনৈতিক সঙ্কটে, এমন পরিস্থিতিতে দেশটিকে আবারও ঋণের ফাঁদে ফেলার চেষ্টা চালাচ্ছে বেইজিং। বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।


ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ (ইএফএসএএস) বলেছে, চলতি ২০২২ সালে শ্রীলঙ্কার ডলার-নির্ধারিত ঋণ পরিশোধের পরিমাণ ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। যার মধ্যে ১ বিলিয়ন মার্কিন ডলারের সার্বভৌম বন্ডও রয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে- ২০২১-২০২২ সালে বেইজিংয়ের কাছে কলম্বোর ঋণ পরিশোধের পরিমাণ ছিল প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার। শ্রীলঙ্কা বহু বছরের মধ্যে সবচেয়ে খারাপ আর্থিক সমস্যার মুখোমুখি হলেও কলম্বোকে এই পরিস্থিতিতেও ঋণের অর্থ ফেরত দিতে বাধ্য করেছে চীন।


উল্লেখ্য, ২০০৫ সালে মাহিন্দা রাজাপাকসা রাষ্ট্রপতি থাকাকালীন তার সরকার অত্যাধুনিক অবকাঠামো এবং বন্দর নির্মাণের মাধ্যমে শ্রীলঙ্কাকে আরেকটি সিঙ্গাপুরে পরিণত করার আকাঙ্ক্ষা করেছিল।


কিন্তু চীনা ঋণের প্রলোভন সেই আশাকে ভেস্তে দিয়েছে। বর্তমানে ৪৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ নিয়ে কঠিন চাপে রয়েছে দ্বীপরাষ্ট্রটি। যার মধ্যে চীনের কাছেই দেশটির ঋণ ৮ বিলিয়ন মার্কিন ডলার। যা তার মোট বৈদেশিক ঋণের প্রায় ছয় ভাগের এক ভাগ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

No 1 বাংলা নিউজপেপার